advertisement
advertisement

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে আবেদন ব্রিটিশ দুই আইনজীবীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে আবেদন ব্রিটিশ দুই আইনজীবীর

বাংলাদেশ বার কাউন্সিল

advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে নিয়োগ পেতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের দুই আইনজীবী। তাঁরা হলেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক।

১ অক্টোবর বার কাউন্সিলে ই-মেইল পাঠিয়ে তাঁরা এ আবেদন করেন।ফারজানা রুপার পক্ষে ওই দুই বিদেশি আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বুধবার বার কাউন্সিলে আলাদা একটি আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবী মাহবুব শফিক।

তিনি প্রথম আলোকে বলেন, বিদেশি দুই আইনজীবী ই-মেইলে যে আবেদন করেছিলেন, তার মুদ্রিত কপি (হার্ড কপি) আজ বার কাউন্সিলে জমা দেওয়া হয়েছে।মাহবুব শফিক আরও বলেন, বার কাউন্সিলে জমা দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে যে ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে লড়ার অনুমতি চেয়ে যুক্তরাজ্যের লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস ও নিকিলা কৌশিক ১ অক্টোবর ই-মেইলে আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর