advertisement
advertisement

সচিবালয়ে ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
সচিবালয়ে ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড

বাংলাদেশ সচিবালয়

advertisement

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো গেছে। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের ছাদের অংশে আগুন লাগে।

খবর পেয়ে সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যান। তবে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।রোজিনা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে আগুন লাগে। ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলা থেকে প্রথম আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সেই আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর