advertisement
advertisement

স্বপ্ন সুপারশপ: কেনাকাটায় বাঁকবদল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
স্বপ্ন সুপারশপ: কেনাকাটায় বাঁকবদল

দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’

advertisement

এক দশক আগেও মাছ-মাংস, সবজি, মসলাসহ গৃহস্থালি পণ্য কেনার ক্ষেত্রে বাসাবাড়িসংলগ্ন বা কাছের বাজারগুলোই ছিল একমাত্র ভরসা। পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের জন্য সুপারশপগুলো জনপ্রিয় হয়ে উঠেছে।

এখন এক ছাদের নিচে সুপারশপে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য নির্ধারিত মূল্যে আর যথাযথ মানের আশ্বাসে পাওয়া যাচ্ছে।নগরমুখী মানুষ এমন একটি সুশৃঙ্খল পরিবেশ চায়, যেখানে এক ছাদের নিচেই ঝক্কিঝামেলাহীন যাবতীয় বাজার করার সুবিধা বিদ্যমান। মানুষ আগের চেয়ে স্বাস্থ্যসচেতন বলেই নিরাপদ খাদ্য তার প্রত্যাশা। তা ছাড়া পণ্যের ওপর থেকে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার ক্রেতাদের আগের তুলনায় বেশি সুপারশপমুখী করেছে।

আর এভাবেই মধ্যবিত্ত পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে।স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল কেনাকাটার সুবিধা—এই তিনের সমন্বয় ঘটেছে বলেই শহুরে ব্যস্ত মানুষ বেশি করে সুপারশপগুলোর দিকে ঝুঁকছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর