পাঠচক্র শেষে জাবি বন্ধুসভার বন্ধুরা
পরিবর্তন কখনো কেবল বাহ্যিক রূপ বদলের বিষয় নয়; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আত্মপরিচয়, বিচ্ছিন্নতাবোধ, পারিবারিক সমীকরণ, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি।
প্রখ্যাত অস্ট্রিয়ান-জার্মান কথাসাহিত্যিক ফ্রানৎস কাফকার অমর সৃষ্টি ‘দ্য মেটামরফোসিস’ উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র গ্রেগর সামসার অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে আধুনিক মানবসমাজের তীব্র বিচ্ছিন্নতা, একাকিত্ব ও স্বার্থপর সম্পর্কের নির্মম রূপটি অসাধারণ শৈল্পিক দক্ষতায় ফুটে উঠেছে।গত ২৭ সেপ্টেম্বর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুক্ত ছাদে জাবি বন্ধুসভার সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়।
এই আসরে কাফকার কালজয়ী সাহিত্যকর্মটি নিয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও সাহিত্যিক বিচার-বিশ্লেষণ এক বিশেষ মাত্রা যোগ করে।মূল আলোচক বন্ধু দীপ তৈমুর ‘দ্য মেটামরফোসিস’ বইয়ের মূল ভাব ও চরিত্রের গভীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করে বলেন, ‘উপন্যাসের মূল চরিত্র গ্রেগর সামসা পেশায় একজন ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।