রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে অনলাইনে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন
বাংলাদেশি স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য রাশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানে সম্পূর্ণ সরকারি বৃত্তিতে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনন্য সুযোগ তৈরি হয়েছে। রাশিয়ান ফেডারেশনের সুপ্রিম কোর্টের অধীন বিখ্যাত ‘ভি এম লেবেদেভ রাশিয়ান স্টেট ইউনিভার্সিটি অব জাস্টিস’ আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্কুলপড়ুয়াদের জন্য অনলাইনভিত্তিক ফেমিডা ২০২৬ আইন অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে।
বাংলাদেশে অবস্থিত রাশিয়ান হাউসের মাধ্যমে সমন্বয়কৃত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধা প্রমাণের মাধ্যমে বাংলাদেশি তরুণেরা রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোটায় ভর্তি ও স্কলারশিপ অর্জনের সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে অনলাইনে আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা শেখার সুযোগ যাঁরা অংশগ্রহণ করতে পারবেন—অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতা মূলত দুটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।