জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করছেন দর্শনার্থীরা। ৯ অক্টোবর দুপুরে
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার দুই মাস পেরিয়ে গেলেও জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এখনো জনবল নিয়োগ হয়নি। এখন দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিরও আশঙ্কা আছে।জাদুঘরের দেওয়া তথ্য বলছে, গত ১৭ আগস্ট থেকে ৬ অক্টোবর জাদুঘরে আসা দর্শনার্থীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৭৭০ জন। প্রতিদিন গড়ে সাড়ে ৩ হাজার দর্শনার্থী আসেন। তবে শুক্র ও শনিবার এই সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।
৭ আগস্ট জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়ার পর দর্শনার্থীরা মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। ফলে ১৭ আগস্টের আগপর্যন্ত মোট কত দর্শনার্থী জাদুঘরে ঢুকেছেন সেই তথ্য নেই জাদুঘর কর্তৃপক্ষের কাছে নেই।তবে তথ্য বলছে, ৭ আগস্ট থেকে ৬ অক্টোবর পর্যন্ত জাদুঘরে প্রবেশের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৯৮ লাখ ৪৫ হাজার ৩৫১ টাকা। গাড়ি পার্কিং থেকে আয় হয়েছে ১ লাখ ২০ হাজার ৮২১ টাকা।
সব মিলে আয় ৯৯ লাখ ৬৬ হাজার ১৭২ টাকা।প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে৯ অক্টোবর শুক্রবার টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ লাখ ১৯ হাজার ৫২০ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।