advertisement
advertisement

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে অস্ত্রধারী বসতি স্থাপনকারী (পেছনে)

advertisement

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের গ্রাম তায়বেহের পাশে হামলার শিকার হয়েছে ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। তাদের মধ্যে ফ্রান্সের এক মেয়র আছেন। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা এ হামলার পেছনে জড়িত বলে জানা গেছে।ঘটনাটি গতকাল শনিবার ঘটেছে। প্রতিনিধিদলটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিল।

এক দিন আগেই রামাল্লার উত্তরে বসতি স্থাপনকারীদের হাতে এক মার্কিন সাংবাদিক আক্রান্ত হন।পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতির কারণে ‘কবর’ হতে পারে ফিলিস্তিন রাষ্ট্রের আকাঙ্ক্ষারহামলার শিকার প্রতিনিধিদলে বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিকদের প্রতিনিধি ছিলেন বলে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভট।ম্যাক্সিম প্রেভট বলেন, প্রতিনিধিদলে থাকা একজন ফরাসি মেয়র হামলার শিকার হয়েছেন।

বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।হামলার পেছনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নীতির যোগসূত্র টেনে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে (এসব বসতির ওপর) আরও নিষেধাজ্ঞা আরোপে চাপ দেবেন।এ হামলার পেছনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন নীতির যোগসূত্র টেনে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে (এসব বসতির ওপর) আরও নিষেধাজ্ঞা আরোপে চাপ দেবেন।হামলার শিকার ফরাসি মেয়র বের্নার বোদু ব...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর