উত্তর কাট্টলীর ‘রিপু রজনী’ মণ্ডপ
চট্টগ্রামের উত্তর কাট্টলীর ‘রিপু রজনী’ মণ্ডপে দেবীদর্শন যেন নিজের অন্তর্জগতের মুখোমুখি হওয়া। আলো-অন্ধকারের শৈল্পিক বিন্যাসে উঠে আসে মানুষের ষড়রিপু জয় করে আত্মশুদ্ধি ও মুক্তির পথে এগিয়ে যাওয়ার চিরন্তন দর্শন।আলোঝলমল মণ্ডপের ভেতর পা রাখতেই মনে হলো, এ যেন দেবীদর্শনের চেয়েও বেশি কিছু।
এ এক অন্তর্জগতের দরজা, যেখানে মানুষের সবচেয়ে বড় শত্রুরা লুকিয়ে থাকে নিজেরই ভেতরে।উত্তর কাট্টলীর ‘রিপু রজনী’ মণ্ডপচট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলীর শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের এবারের আয়োজনের দর্শন ‘রিপু রজনী’। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক গভীর জীবনদর্শন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য—মানুষের এই ষড়রিপুই তার অদৃশ্য শত্রু। এদের সঙ্গে যুদ্ধ করতে করতে মানুষ কখনো জয়ী হয়, কখনো নিজের কাছেই পরাজিত হয়।
অথচ সবচেয়ে কঠিন যুদ্ধটি যে নিজের সঙ্গে, সে কথা আমরা প্রায়ই ভুলে যাই।মণ্ডপের অন্ধকার আর আলোর বিন্যাসে সে কথাই যেন বারবার ফিরে আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।