বিপ্লবী ইলা মিত্র ও আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল–পুরোহিতগণের নামের তালিকা অবলম্বনে
স্বাভাবিক বিচারেই বলা যায়, ইলা মিত্র ছিলেন তাঁর পরিপার্শ্ব, সময় ও আদর্শের সন্তান।
এই উপদানগুলোই তাঁকে সম্মিলিত ও দ্বান্দ্বিকভাবে ‘ইলা মিত্র’ করে গড়ে তুলেছিল।তাঁর জীবনবোধের দুটি দৃষ্টান্ত পাওয়া যায় নিজের লেখা ‘আমার জীবনে স্বাধীনতার স্বাদ’ শীর্ষক সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ নিবন্ধ (মালেকা বেগম, ‘ইলা মিত্র’, পৃ-১৫০) এবং নাচোল থানায় থাকাবস্থার অভিজ্ঞতা নিয়ে ‘জবানবন্দী’র বাইরে আরেকটি বিবরণে (সত্যেন সেনের বাংলাদেশের কৃষকের সংগ্রাম। রচনাবলি, ৮ম খণ্ড, পৃ-১৬৭)।
তাঁকে দেখতে বাধ্য করে বন্দী সাঁওতাল সাথিদের ওপর নারকীয় নির্যাতন ও পিটিয়ে খুন করার দৃশ্য—এমন বিবরণের প্রাসঙ্গিক অংশে ইলা মিত্র বলেছেন: ‘মনে মনে একটা কথা আবৃত্তি করে চলেছিলাম, হে বীর সাথিরা আমার, তোমাদের কাছ থেকে যে শিক্ষা আমি আজ নিলাম, তা যেন আমার বেলায় কাজে লাগাতে পারি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।