advertisement
advertisement

১৫ বছরে ১২০ কোটি তরুণের জন্য চাকরি হবে মাত্র ৪০ কোটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
১৫ বছরে ১২০ কোটি তরুণের জন্য চাকরি হবে মাত্র ৪০ কোটি

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

advertisement

আগামী ১০ থেকে ১৫ বছরে বিশ্বের ১২০ কোটি তরুণ কর্মবাজারে প্রবেশ করবেন। অথচ এ সময়ে তাঁদের জন্য প্রায় ৪০ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এমন পূর্বাভাস দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ফলে তরুণদের জন্য কর্মসংস্থানের ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৮০ কোটি।

এই তরুণ প্রজন্মই এই শতাব্দীর নেতৃত্ব দেবেন বলে তিনি মনে করেন।এ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের যৌথ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আজ এই সভা শেষ হয়।বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট আজয় বাঙ্গা ১৬ অক্টোবর বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেন তিনি। সেই ভাষণে কর্মসংস্থানের এ চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তিনি।

আজ বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে ভাষণের অনুলিপি পাঠানো হয়।অজয় বাঙ্গা বলেন, কর্মসংস্থান শুধু একটি পরিসংখ্যান নয়, এটি মানুষের মর্যাদার সঙ্গে সম্পর্কিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর