advertisement
advertisement

প্রাথমিক শিক্ষা সংস্কারে যে পাঁচটি বিষয়ে জোর দিলেন ববি হাজ্জাজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষা সংস্কারে যে পাঁচটি বিষয়ে জোর দিলেন ববি হাজ্জাজ

‘মাঠপর্যায় থেকে সংস্কার: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় অতিথিরা। ১৯ অক্টোবর ২০২৬

advertisement

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অগ্রাধিকারের এই বিষয়গুলো হলো—শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি (মনিটরিং), অবকাঠামো ও প্রযুক্তি।আজ সোমবার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘মাঠপর্যায় থেকে সংস্কার: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।

একটি ক্ষেত্রের উন্নয়ন ঘটিয়ে অন্য ক্ষেত্রগুলোকে উপেক্ষা করলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর