advertisement
advertisement

৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
৪৫তম বিসিএস: বঞ্চিতদের সম্পূরক গেজেটে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতরা

advertisement

৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁদের দাবি, তাঁদের নাম সম্পূরক গেজেটে অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে।আজ সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গেজেটবঞ্চিতরা। এ সময় তাঁরা পাঁচ দফা দাবি জানান।

দাবিগুলো হচ্ছে পুনঃ গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা; নিয়োগে আইনগত বাধা নেই, এমন প্রার্থীদের বিষয় পুনর্বিবেচনা করে সম্পূরক গেজেট প্রকাশ; বাদ পড়ার কারণ লিখিতভাবে জানানো; আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি করা।অবস্থান কর্মসূচিতে ৪৫তম বিসিএসে মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রার্থী মনিরুজ্জামান বলেন, কী কারণে তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।

কোনো অপরাধ না করেও চাকরি থেকে বঞ্চিত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর