advertisement
advertisement

যানজট এড়াতে আকাশপথে উড়ে অফিসে যান তরুণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
যানজট এড়াতে আকাশপথে উড়ে অফিসে যান তরুণ

গাড়ি বা বাসে নয়, তিনি আকাশপথে উড়ে যান অফিসে

advertisement

অফিসে যাতায়াতের পথে যানজট অনেকের জন্যই সবচেয়ে বিরক্তিকর অভিজ্ঞতা। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তবে যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি যানজট এড়াতে বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী উপায়। গাড়ি বা বাসে নয়, তিনি আকাশপথে উড়ে যান অফিসে। এতে তাঁর সময় লাগে মাত্র ২০ মিনিট।জ্যাকব হাটজলার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বসবাস করেন। পেশায় তিনি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার।

উড়োজাহাজের চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এই ব্যক্তি নিজেই অফিসে যান প্যারামোটরে চড়ে। প্যারামোটর হলো প্যারাগ্লাইডারের সঙ্গে পিঠে বহনযোগ্য ইঞ্জিন ও প্রপেলার যুক্ত একটি ওড়ার যন্ত্র। এটি নিয়ে উড়তে কোনো রানওয়ের প্রয়োজন হয় না।সম্প্রতি নিজের ব্যতিক্রমী যাতায়াতের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন জ্যাকব। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেখানে তিনি দেখিয়েছেন, কীভাবে বাড়ির সামনে থেকে উড়ে কর্মস্থলে পৌঁছান তিনি।ভিডিওতে জ্যাকব বলেন, ‘প্যারামোটর মূলত প্রপেলারযুক্ত একটি ব্যাকপ্যাকসহ প্যারাগ্লাইডার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর