advertisement
advertisement

প্যারিসে দাঙ্গার উত্তাপ, বিমান ওড়ার আগে বার্সেলোনার দুই বাধা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
প্যারিসে দাঙ্গার উত্তাপ, বিমান ওড়ার আগে বার্সেলোনার দুই বাধা

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে প্যারিসে যাওয়ার আগে দুই দফা ভোগান্তিতে পড়েছিল বার্সেলোনা

advertisement

প্যারিসজুড়ে দাঙ্গা ও লুটপাটের উত্তাপ, এর মধ্যেই পিএসজির বিপক্ষে খেলতে ফ্রান্সে গেছে বার্সেলোনা। ম্যাচটি হবে কি না এমন সংশয়ের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, মঙ্গলবারের ম্যাচটি বাতিল বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

আগামীকাল নির্ধারিত সূচি অনুযায়ী পার্ক দ্য প্রিন্সেসে মাঠে নামবে পিএসজি–বার্সেলোনা।উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলতে প্যারিসে যাওয়ার আগেই অবশ্য দুই দফায় ভোগান্তির মুখে পড়েছে বার্সা। দুটিই ছিল বিমানবন্দরে।শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা ও লুটপাটের শিকার হয় সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয়ভাবে সীমিত পরিসরে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর