advertisement
advertisement

অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি

আজ ১৯ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী পূজা চেরী

advertisement

আজ ১৯ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীতে বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী পূজা চেরীছবির সঙ্গে লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা—সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।’লাল ও অফ-হোয়াইট রঙের শাড়িতে ঐতিহ্যবাহী বাঙালি সাজে পূজা চেরী।

শাড়ি, সোনালি অলংকার, পরিপাটি চুলের সাজ ও মৃদু মেকআপ—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্নিগ্ধতাপরনের শাড়িটিতে উজ্জ্বল লাল ও লালচে গোলাপি রঙের নকশা করা পাড়। লাল ব্লাউজের সঙ্গে শাড়ির রঙের বৈপরীত্য সাজটিকে আরও আকর্ষণীয় করেছেশাড়ির পাড়জুড়ে লাল জমিনের ওপর সোনালি ও হালকা রঙের জ্যামিতিক নকশা, ফুল-লতাপাতার মোটিফ এবং সূক্ষ্ম কারুকাজ।

আঁচল ও শাড়ির চারপাশেও চওড়া নকশা করা বর্ডারঅফ-হোয়াইট অংশে ছোট ছোট লালচে ও সোনালি ফুলের মতো নকশা ছড়িয়ে আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর