টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, ৯ বছরে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে।আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সারাহ কুক।যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, মিয়ানমারের পরিস্থিতি যখন ভালো হবে, তখন রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে সারাহ কুক বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।