advertisement
advertisement

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির নেতারাই প্রশ্ন তুলছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির নেতারাই প্রশ্ন তুলছেন

ময়মনসিংহের ফুলপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদে

advertisement

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন একজন সংসদ সদস্যের ভাই ও মামা। এ ছাড়া ধান-চালের ব্যবসায়ী ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ও নেতারা।জেলার বিভিন্ন উপজেলায় সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে গত কয়েক দিনে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ ৯ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ‘হালুয়াঘাট ও ধোবাউড়ার কিছু ইউনিয়নসহ বিভিন্ন উপজেলার কিছু ইউনিয়নে ফ্যাসিস্টের দোসরদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

ফ্যাসিস্টের দোসরদের নাম স্থানীয় প্রশাসন ১ নম্বর ক্রমিকে মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর