advertisement
advertisement

সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে আবার রিয়াদের ফ্লাইট চলাচল শুরু করা হবে: বিমানমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে আবার রিয়াদের ফ্লাইট চলাচল শুরু করা হবে: বিমানমন্ত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৯ অক্টোবর ২০২৬

advertisement

সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে রিয়াদগামী ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, এ রুটে ফ্লাইট চালুর অনুমতি পেলে আবার চলাচল শুরু হবে।

তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের ব্যবস্থা করতে কাজ চলছে।সোমবার সন্ধ্যার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান।মন্ত্রী জানান, যাত্রীরা তাঁকে বলেছেন যে তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ পাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর