advertisement
advertisement

সরকার পতন নয়, অবাধ নির্বাচন চাই: বাংলাদেশ ও ফ্রান্সের সঙ্গে তুলনার জবাবে শশী থারুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ণ
সরকার পতন নয়, অবাধ নির্বাচন চাই: বাংলাদেশ ও ফ্রান্সের সঙ্গে তুলনার জবাবে শশী থারুর

শশী থারুর

advertisement

ভারতের সঙ্গে বাংলাদেশ বা ফ্রান্সের পরিস্থিতির তুলনার দাবি নাকচ করে দিয়েছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। সোমবার তিনি বলেছেন, তাঁদের বিরোধী দলের মূল দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন—সরকার ফেলে দেওয়া নয়।এর আগে রোববার এক্সে এক পোস্টে ভারতের কেন্দ্রীয় সংসদবিষয়কমন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করে বলেছিলেন, ভারতবিরোধী গোষ্ঠী ও কিছু রাজনীতিক মিলে তরুণদের উসকে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করেছে।

তিনি দাবি করেন, বাংলাদেশ ও ফ্রান্সের অস্থিরতার মতো একই ধরনের একটি ষড়যন্ত্র ভারতেও করার পরিকল্পনা করা হয়েছিল।মূলত কিরেন রিজিজুর ওই পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শশী থারুর এ কথা বলেছেন। তিনি বলেন, ভারত কখনোই সহিংসতা সমর্থন করে না। যেকোনো আন্দোলন শান্তিপূর্ণ হওয়া উচিত। অন্য দেশের অস্থিরতার সঙ্গে ভারতের এই তুলনার যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।থারুর বলেন, ‘আমার মনে হয়, ভারত বাংলাদেশ নয়, আর ভারত ফ্রান্সও নয়।

আমি এই ধরনের তুলনার কোনো যৌক্তিকতা দেখি না...ফ্রান্সে বাস ও থানায় আগুন দেওয়ার মতো যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা কখনোই সেগুলো সমর্থন করি না।আমরা কেবল শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি...আমি নিজেও এ ধরনের আন্দোলনেই অংশ নিয়েছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর