advertisement
advertisement

মহানবীর কূটনৈতিক সাফল্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
মহানবীর কূটনৈতিক সাফল্য

advertisement

হিজরির নবম বছরে আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিদলগুলোর ধারাবাহিক আগমন তাঁর নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামের ইতিহাসে এ বছর পরিচিতি পেয়েছে ‘আমুল উফুদ’ বা প্রতিনিধিদলের বছর নামে।এ সময় মদিনায় আসা প্রতিনিধিদের সবার উদ্দেশ্য এক ছিল না।

কেউ এসেছিলেন ইসলাম সম্পর্কে জানতে, কেউ আনুগত্যের অঙ্গীকার করতে, কেউ নিজেদের গোত্রের অবস্থান জানাতে, আবার কেউ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে।রাসুল (সা.) প্রত্যেকের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী কথা বলেছেন। কোথাও যুক্তি দিয়ে, কোথাও আন্তরিক অভ্যর্থনায়, কোথাও বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।প্রতিনিধিদলে কবি ও বক্তা ছিলেন। আরব সমাজে কবিতা ছিল সামাজিক প্রভাব বিস্তারের প্রধান মাধ্যম।

তাই তাঁরা নিজেদের গোত্রের মর্যাদা ও গৌরব তুলে ধরতে চেয়েছিলেন।নবম হিজরিতে কেন এত প্রতিনিধি মক্কা বিজয়ের আগে আরবের অনেক গোত্র ইসলাম গ্রহণের প্রশ্নে সতর্ক অবস্থানে ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর