advertisement
advertisement

রিসোর্টে আগুনের পর কক্সবাজারের পর্যটন পরিস্থিতি কেমন, পর্যটকেরা কি আসছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
রিসোর্টে আগুনের পর কক্সবাজারের পর্যটন পরিস্থিতি কেমন, পর্যটকেরা কি আসছেন

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে পর্যটকের ভিড়। রোববার বিকেলে।

advertisement

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারের শহরের হোটেল, গেস্টহাউস ও কটেজগুলোতে অতিথির চাপ থাকলেও উখিয়ার পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট-কটেজে পর্যটকদের উপস্থিতি কমেছে। বাঁশ ও কাঠের তৈরি এসব স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে অনেক পর্যটক শহরের হোটেল বেছে নিচ্ছেন।হোটেলমালিকেরা বলছেন, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর পর্যটক আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

কিন্তু গত দুই দিনের সেই শঙ্কা কেটে গেছে। পর্যটকের ভিড় বেড়েছে। দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মিলিয়ে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনে কক্সবাজারে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম হতে পারে। এ সময়ে পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসার আশা করছেন তাঁরা।১৭ অক্টোবর সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে সেখান থেকে ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ওই দিন রাত ১১টার দিকে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর