advertisement
advertisement

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার অভিযোগ, জরিমানাও করা হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে দিল্লির বিমানবন্দরে হেনস্থার অভিযোগ, জরিমানাও করা হলো

পাঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত সিং মান

advertisement

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার পথে পাঞ্জাবের মুখমন্ত্রী ভগবন্ত সিং মানকে গতকাল মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তিন ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত তাঁকে যেতে দিলেও বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রীকে ৫০ হাজার রুপি জরিমানা দিতে হয়েছে।মুখ্যমন্ত্রীর দল আম আদমি পার্টি (আপ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্তা করেছে।

কোনো কারণ না থাকা সত্ত্বেও তাঁকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল। দেশের কোনো মুখ্যমন্ত্রীকে দেশেরই কোনো বিমানবন্দরে এভাবে হেনস্তা হতে হয়নি।আপের অভিযোগ, এটা করা হয়েছে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংয়ের বিদেশ সফর আটকাতে চেয়েও ব্যর্থ হয়েছে বলে। তাঁকে এর আগে চারবার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এবারও দিতে চায়নি। কিন্তু মুখ্যমন্ত্রী আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশ পেয়ে ফ্রান্স যান।

আটকাতে না পেরে কেন্দ্রীয় সরকার তাঁকে এভাবে হেনস্তা করেছে।মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং প্যারিস গিয়েছিলেন এক আন্তর্জাতিক খাদ্যবাণিজ্য প্রদর্শনীতে যোগ দিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর