রাজশাহী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা পারভীন মিষ্টি।
এক হাতে পাঠ্যবই, অন্য হাতে ব্যাডমিন্টনের ব্যাট। চোখভরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আর বুকে অভাবকে জয় করার অদম্য সাহস। বাবা-মাকে হারিয়ে দাদির স্নেহছায়ায় বেড়ে ওঠা এক কিশোরীর এই দীপ্ত পথচলা আজ অনেকের জন্যই অনুপ্রেরণা। বলছিলাম রাজশাহী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা পারভীন মিষ্টির কথা।ছোটকালেই বাবাকে হারায় মিষ্টি। এরপরই নেমে আসে সংসারের চরম অনটন।
দাদির আদরে ও আশ্রয়ে বেড়ে ওঠা এই একমাত্র সন্তানটি জীবনের নানা টানাপোড়েনের মুখোমুখি হলেও থমকে যায়নি। ষষ্ঠ শ্রেণি থেকে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালায় পড়াশোনা শুরু করে সে। মিষ্টির কাছে পড়াশোনা কেবল শ্রেণি পার হওয়ার মাধ্যম নয়, বরং নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের একমাত্র হাতিয়ার।জীবনের বাস্তবতা মিষ্টিকে অনেক কম বয়সেই পরিপক্ব করে তুলেছে। তার স্বপ্ন বড় হয়ে সে পুলিশ অফিসার হবে।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের পাশে থাকার পাশাপাশি নিজের পায়ে দাঁড়িয়ে দূর করতে চায় পরিবারের অভাব-অনটন ও দুঃখ-কষ্ট।সানজিদা পারভীন মিষ্টি যখন ব্যাডমিন্টন অনুশীলনে।স্বপ্নের ব্যাপ্তি মিষ্টির বইয়ের পাতার মাঝেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে খেলার মাঠেও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।