advertisement
advertisement

এমপি–মন্ত্রীরা অ্যাকশনে : চেইন অব কমান্ডের ‘চেইন’ ঠিক করবে কে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
এমপি–মন্ত্রীরা অ্যাকশনে : চেইন অব কমান্ডের ‘চেইন’ ঠিক করবে কে?

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী ইশরাক হোসেন, এমপি

advertisement

চট্টগ্রামের মেয়রের নগর ভবনে কিশোর গ্যাংয়ের নেতা ওয়াকিল ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে যে ওসি বাধার সম্মুখীন হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও ওই সন্ত্রাসী নগর ভবনে ছিলেন না বলে দাবি করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। তবে বগাকে ধরতে অভিযান চালানো সেই ওসিকেই শাস্তি পেতে হলো। তাঁকে বদলি করে দেওয়া হলো।নিয়ম হলো, পুলিশ নির্দিষ্ট এজাহার বা অপরাধের তথ্যের ভিত্তিতে আসামি ধরবে। বিচার করবেন বিচারকেরা। তাঁরাই দোষী-নির্দোষ যাচাই করবেন।

রাজনীতিবিদেরা যদি নিজেরাই বিচার করেন, তাহলে আদালতের কী প্রয়োজন?দেশে আইনশৃঙ্খলা ভেঙে যাচ্ছে, সুশাসন প্রতিষ্ঠায় বেগ পেতে হচ্ছে। যুব প্রতিমন্ত্রীকে রাতে সচিবালয়ে পাহারা দিয়ে বসে থাকতে হয়, যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়। মন্ত্রণালয়ে এত লোক থাকতে তাঁদের কাজ কী? তাঁদের কেউ কেউ কি প্রশ্নপত্র ফাঁস করেন?এটি কি এককালীন সতর্কতা, নাকি প্রতিবার পরীক্ষার আগে দেখা যাবে, মন্ত্রী রাত কাটিয়ে প্রশ্নপত্র পাহারা দিচ্ছেন?

এরপর প্রশ্নপত্র ফাঁস হতে পারে যাঁরা প্রশ্নপত্র তৈরি করছেন, তাঁদের কাছ থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর