advertisement
advertisement

ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের নতুন ইতিহাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের নতুন ইতিহাস

টেস্ট ক্রিকেটে বলের হিসাবে দ্রুততম ৪৫০ উইকেটের মালিক এখন স্টার্ক। ম্যাকগ্রার লেগেছিল ২৩ হাজার ৪৭৪ বল। স্টার্কের মাত্র ২০ হাজার ৫৭৭।

advertisement

ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে, যাঁদের পেছনে ছুটতে ছুটতেই অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যায়। গ্লেন ম্যাকগ্রা তেমনই এক নাম। অস্ট্রেলিয়ার সোনালি যুগের সেই নিখুঁত পেসার। ব্যাটসম্যানদের কাছে যিনি ছিলেন এক দুঃস্বপ্ন। লাইন, লেংথের ধারাবাহিকতার আদর্শ উদাহরণ।সেই ম্যাকগ্রাকেই এবার পেছনে ফেললেন মিচেল স্টার্ক।দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে ইতিহাসের পাতায় নিজের নামটা নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার।

টেস্টে ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ভেঙে দিলেন ম্যাকগ্রার দীর্ঘদিনের এক রেকর্ড।তৃতীয় দিনের প্রথম সেশনে উইয়ান মুল্ডারকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেটটি পান স্টার্ক। তাঁর বলে ম্যাট রেনশর চমৎকার ক্যাচ। আর তাতেই ইতিহাস!টেস্ট ক্রিকেটে বলের হিসাবে দ্রুততম ৪৫০ উইকেটের মালিক এখন স্টার্ক। ম্যাকগ্রার লেগেছিল ২৩ হাজার ৪৭৪ বল। স্টার্কের মাত্র ২০ হাজার ৫৭৭।

অর্থাৎ অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসারের চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম ডেলিভারি দিয়েই এই মাইলফলকে পৌঁছেছেন স্টার্ক।টেস্টে ৪৫০ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি বোলারম্যাকগ্রার রেকর্ড ভাঙাই অবশ্য শেষ কথা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর