ইতালির নাপোলিতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইতালিয়ান ভাষার A2 ও B1 লেভেলের পরীক্ষা। ‘নাপোলি বাংলা এজেন্সি’র বিশেষ উদ্যোগে ১৫ অক্টোবর নাপোলির পোজ্জা মারিনো এলাকায় এই পরীক্ষা সম্পন্ন হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।পরীক্ষার সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন শাহিন মিয়া।
পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংস্থার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।ইতালিতে বসবাসরত অভিবাসীদের জন্য ইতালিয়ান ভাষার A2 ও B1 সার্টিফিকেট অত্যন্ত জরুরি। দেশটির স্থায়ী নাগরিকত্ব (সিটিজেনশিপ), দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে এই ভাষাগত যোগ্যতা বাধ্যতামূলক।
ফলে ভাষাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধভাবে স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।