advertisement
advertisement

গ্যালেলিও, কোপার্নিকাস ও নিউটনের বই নিলামে, কিনতে খরচ হবে মাত্র ২০ লাখ ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
গ্যালেলিও, কোপার্নিকাস ও নিউটনের বই নিলামে, কিনতে খরচ হবে মাত্র ২০ লাখ ডলার

কোপার্নিকাসের বিখ্যাত বই অন দ্য রেভল্যুশনস অব দ্য হেভেনলি স্ফিয়ারস জ্যোতির্বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। বইটি আধুনিক বিজ্ঞানের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

advertisement

মানুষ একসময় মহাবিশ্ব সম্পর্কে প্রায় কিছুই জানত না। আকাশের তারা, সূর্য, চাঁদ ও গ্রহগুলো কীভাবে চলছে, তা ছিল এক রহস্য। সেই রহস্যের অনেকটাই মানুষ বুঝতে পেরেছে মাত্র শত বছরের কিছু বেশি সময় আগে। এই বদলে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তিনটি বই।১৫৪৩ থেকে ১৬৮৭ সালের মধ্যে নিকোলাস কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলেই ও আইজ্যাক নিউটন এমন কিছু ধারণা সামনে আনেন, যা মহাবিশ্ব সম্পর্কে মানুষের পুরোনো বিশ্বাস বদলে দেয়।

তাঁদের কাজের ফলে মানুষ বুঝতে শুরু করে, পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র নয়। সূর্য, চাঁদ ও গ্রহগুলোর চলাচলের পেছনে রয়েছে নির্দিষ্ট নিয়ম। পরে সেই নিয়মের সাহায্যেই মহাবিশ্বকে বোঝার পথ খুলে যায়।এই তিন বিজ্ঞানীর ঐতিহাসিক বইগুলো এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ওঠানো হচ্ছে। বইগুলোর নিলাম আয়োজন করছে সোথবি (Sotheby)। সঙ্গে আছে বিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ আরও শত শত দুর্লভ বই। ২০ অক্টোবর এসব বই নিলামে তোলা হবে।

সোথবির তথ্য অনুযায়ী, বইগুলো দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সংগ্রহে ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর