দেবী দুর্গার প্রতিমার সামনে গোলাপি পোশাকে জুহি চাওলা। উৎসবের আবহের সঙ্গে তাঁর পোশাকের রঙেও ছিল দারুণ সামঞ্জস্য। দশমীর সাজে তিনি সূক্ষ্ম কারুকাজের গোলাপি কামিজের সঙ্গে সোনালি স্কার্ট পরেছেন।
মুম্বাইয়ের উত্তর মুম্বাই সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে মহাদশমীতেও ছিল তারকাদের আনাগোনা। দেবী দুর্গাকে বিদায় জানানোর দিনে রঙিন পোশাকে দেখা গেছে বলিউড টিনেসল টাউনের তারকাদের। অনেকের মধ্যে এদিন নজর কেড়েছেন সোহা আলি খান, জুহি চাওলা, তানিশা মুখার্জি, মনীশ মালহোত্রা ও করণ জোহারের উপস্থিতি। তাদের সাজপোশাকে উৎসবের আমেজ সুস্পষ্ট। চলুন একনজরে দেখে নেই তারকাদের লুক।দেবী দুর্গার প্রতিমার সামনে গোলাপি পোশাকে জুহি চাওলা।
উৎসবের আবহের সঙ্গে তাঁর পোশাকের রঙেও ছিল দারুণ সামঞ্জস্য। দশমীর সাজে তিনি সূক্ষ্ম কারুকাজের গোলাপি কামিজের সঙ্গে সোনালি স্কার্ট পরেছেন।কমলা রঙের শাড়িতে সোনালি কারুকাজ, সঙ্গে ভারী গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী সোহা আলি খান। ফ্রেম বন্দি হয়েছেন জুহি চাওলা ও তানিশা মুখার্জির সঙ্গে। তানিশা পরেছেন রয়েল ব্লু সিল্ক শাড়িপরিচিত সাবেকি সাজে দেখা গেল ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাকে।
তার কালো কুর্তায় নজর কাড়ছে গোলাপির ছোঁয়াহালকা গোলাপিতে সুপরিচিত নির্মাতা করণ জোহর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।