advertisement
advertisement

জীবনযুদ্ধের কোন স্তরে আপনার অবস্থান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
জীবনযুদ্ধের কোন স্তরে আপনার অবস্থান

advertisement

কবি বলেছেন, ‘জীবন এক যুদ্ধ’। কিন্তু কোন কবি বলেছেন? জানা নেই। এসব ক্ষেত্রে সুবিধা হলো, নিজের কথাকে, কবির কথা বলে চালিয়ে দেওয়া যায়। দিলাম চালিয়ে। যা আছে কপালে।আসল কথা হলো, জীবনযুদ্ধে কারও ভাঙা জীবন চাঙা হয়ে গেছে। কারও চাঙা জীবন ভাঙা হয়ে গেছে। কার ভাঙা, কার চাঙা, সেটা জানার তরিকা কী? এসব জানতেই মনের মতিগতি মিশিয়ে করা হয়েছে এই জরিপ।তো এবার মালকোঁচা মেরে ঝাঁপিয়ে পড়ে জরিপে অংশ নিন।

আর যাচাই করে নিন জীবনযুদ্ধের কোন স্তরে আপনার অবস্থান।পরিচিত-অপরিচিত, মৃদু পরিচিত কিংবা কিঞ্চিৎ স্মৃতিবিজড়িত ক্ষমতাসীন ব্যক্তি অথবা অফিসের বসের বিশেষ দিনে আপনি নিচের কোন কাজটি করেন—(ক) জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে ইনবক্সে শুভেচ্ছা জানান(খ) ফেসবুকে শুধু শুভেচ্ছা পোস্ট ট্যাগ করে দেন(গ) প্রশংসা ও স্তুতি করে (তেল মেরে) স্ট্যাটাস দেন(ঘ) সেই ব্যক্তির সঙ্গে তোলা নিজের ছবিসহ ‘পিও অভিভাবক’, ‘পিও নেতা’ বলে সম্বোধন করে সৎ-যোগ্য তকমা দিয়ে ফেসবুকে দীর্ঘ বয়ান পোস্ট করেন(ঙ) ওপরের কোনোটিই করেন নাএবার লক্ষ করুন।

আপনার জবাব ‘ক’ হলে প্রাপ্ত নম্বর ২।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর