জিন হার্লো ও চলচ্চিত্র প্রযোজক পল বার্ন
জিন হার্লো ও চলচ্চিত্র প্রযোজক পল বার্নহলিউডের সোনালি যুগে রুপালি আভাযুক্ত স্বর্ণালি চুলের জন্য ‘প্ল্যাটিনাম ব্লন্ড’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন জিন হার্লো। পর্দায় আবেদনময়ী উপস্থিতি ও কৌতুকাভিনয়ের দক্ষতায় অল্প বয়সেই হয়ে উঠেছিলেন তারকা। সেই উত্থানের মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়। বিয়ের মাত্র দুই মাস পর বাড়ি থেকে উদ্ধার করা হয় স্বামী পল বার্নের গুলিবিদ্ধ মরদেহ। পাওয়া যায় একটি রহস্যময় চিঠিও।
তদন্তে মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে সামনে আসে হত্যাকাণ্ডের তথ্য। প্রায় এক শতাব্দী পরও ঘটনাটি নিয়ে কৌতূহল রয়ে গেছে। কী ঘটেছিল সেদিন? তারকাখ্যাতির পথেজিন হার্লোর জন্মনাম হারলিন কারপেন্টার। ১৯১১ সালের ৩ মার্চ যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে জন্ম তাঁর। অভিনয়ে এসে মায়ের বিয়ের আগের নাম ‘জিন হার্লো’ গ্রহণ করেন তিনি। ১৯৩০ সালে হাওয়ার্ড হিউজের ‘হেলস অ্যাঞ্জেলস’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান হার্লো।
এরপর ‘প্ল্যাটিনাম ব্লন্ড’ ও ‘রেড-হেডেড ওম্যান’ তাঁকে আরও আলোচনায় নিয়ে আসে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।