advertisement
advertisement

নামাজে মনোযোগ ধরে রাখার ৫ উপায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
নামাজে মনোযোগ ধরে রাখার ৫ উপায়

advertisement

নামাজ বা নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। এটি শুধু একটি শারীরিক ইবাদত বা কিছু নির্দিষ্ট রীতিনীতি পালনের সমষ্টি নয়; বরং এটি বান্দা ও আল্লাহর মধ্যকার এক পবিত্র আত্মিক কথোপকথনকিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততা, মানসিক অস্থিরতা ও জাগতিক চিন্তার কারণে নামাজে একনিষ্ঠতা বা ‘খুশু-খুজু’ ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

নামাজকে জীবন্ত ও কার্যকর করতে হলে এতে একাগ্রতা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।নামাজে মনোযোগ ধরে রাখার ৫টি কার্যকর উপায় আলোচনা করা হলো।১. নামাজের অর্থ অনুধাবন করাআমরা নামাজে যে সুরা, তাসবিহ ও দোয়াগুলো তেলাওয়াত করি, সেগুলোর অর্থ না বুঝলে মন সহজেই অন্য চিন্তায় হারিয়ে যায়।

আরবি উচ্চারণের পাশাপাশি অর্থ ও মর্মার্থ জানলে সুরা তেলাওয়াতের সময় মনে গভীর প্রভাব পড়ে।পবিত্র কোরআনে মুমিনদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ‘নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনরা, যারা নিজেদের নামাজে বিনীত ও নম্র’ (সুরা মুমিনুন, আয়াত: ১-২)।অর্থ বুঝে পাঠ করলে নামাজের প্রতিটি বাক্যে অন্তরে সৃষ্টিকর্তার ভয় ও ভালোবাসা জাগ্রত হয়।আপনার নামাজ কতটা মননশীল হয়ে উঠছে২. প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করামানুষ যখন নিশ্চিত হয় যে একটি কাজ সে শেষবারের মতো করছে, তখন সেখানে তার সর্বোচ্চ মনোযোগ ও আন্তরিকতা প্রকাশ পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর