advertisement
advertisement

স্কুলব্যাগের ওজন: ভারবাহী প্রাণীরাও ছাড় পায়, শিশুদের কি মাফ নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
স্কুলব্যাগের ওজন: ভারবাহী প্রাণীরাও ছাড় পায়, শিশুদের কি মাফ নেই

advertisement

সেবার আমাদের বিমানটি হিথরোর বদলে এয়ার ট্রাফিক কর্তৃপক্ষের পরামর্শে গ্যাটউইকে গিয়ে থামল। জানা গেল, লাগেজ ওঠানো-নামানোর কাজে যুক্ত কর্মীরা হিথরোতে কর্মবিরতি পালন করছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ইউরোপের আরও কয়েকটি বিমানবন্দরের কর্মীরা। তাঁদের দাবি, লাগেজের ব্যাগের ওজন কমাতে হবে।বিমানবন্দরে ব্যাগেজ কর্মীদের বারবার স্যুটকেস তোলা, নামানো, ঠেলা ও বেল্টে তুলতে হয়।

একেকটি ব্যাগ বেশি ভারী হলে কর্মীদের কোমর, কাঁধ ও হাতে আঘাতের ঝুঁকি বাড়ে। নব্বইয়ের দশকের মাঝামাঝি অস্ট্রেলিয়ান এভিয়েশন গ্রাউন্ড সেফটি কাউন্সিলের সদস্যরা একমত হন যে একটি ব্যাগের সর্বোচ্চ ওজন হবে ৩২ কেজি। ব্রিটিশ এয়ারওয়েজ হিসাব করে দেখিয়েছে, ওজন কমানোর ফলে ব্যাগেজ হ্যান্ডলিংজনিত আঘাতের সংখ্যা ১৭ শতাংশ কমেছে। এরপর ২০০৪ সালের ১ জুন দোহা বিমানবন্দর সব এয়ারলাইনের জন্য একই মান চালু করে।

তারা জানিয়ে দেয়, কোনো ব্যাগের ওজন ৩২ কেজির সীমা ছাড়াতে পারবে না।পরে যুক্তরাজ্যের বিভিন্ন গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান ব্যাগের ওজন ৩২ কেজি থেকে আরও কমানোর বিষয়ে আলোচনা শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর