advertisement
advertisement

নানা দেশের কারি, এক ছাদের নিচে স্বাদের উৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
নানা দেশের কারি, এক ছাদের নিচে স্বাদের উৎসব

নানা দেশের কারি

advertisement

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা অঞ্চলের কারির স্বাদ এক ছাদের নিচে চেখে দেখার সুযোগ দিচ্ছে উত্তরার হায়াত প্লেস। জিং রেস্তোরাঁয় আয়োজিত আন্তর্জাতিক কারি উৎসব শেষ হচ্ছে ২৪ অক্টোবর; হাতে আছে আর মাত্র তিন দিন।কারি মানেই শুধু ঝাল-মসলার রান্না নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস।

সেই বৈচিত্র্যের স্বাদ এক জায়গায় তুলে ধরেছে উত্তরার হায়াত প্লেসের ‘ইন্টারন্যাশনাল কারি ফেস্টিভ্যাল’। ১৫ অক্টোবর শুরু হওয়া এই উৎসব চলছে হোটেলটির জিং রেস্তোরাঁয়।নানা দেশের কারিএকেক দেশের কারি, একেক রকম স্বাদভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া—অঞ্চলভেদে কারির উপকরণ, রান্নার কৌশল ও স্বাদে রয়েছে বৈচিত্র্য।

কোথাও পেঁয়াজ-টমেটোর ঘন মসলা, কোথাও নারকেলের দুধ, আবার কোথাও ভাজা মসলা, মরিচ ও টক স্বাদের প্রাধান্য।উৎসবে ভারতের বালতি চিকেন, চিকেন ভিন্দালু ও পনির বাটার মাসালা যেমন রয়েছে, তেমনি পাকিস্তানের বিফ পেশোয়ারি, বাংলাদেশের বাঁশ দিয়ে হাঁস, শ্রীলঙ্কার ব্ল্যাক চিকেন কারি এবং বার্মিজ ফিশ কারিও রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর