advertisement
advertisement

ইরানের বাইরে কোথাও যাবে না সম্মৃদ্ধ ইউরেনিয়াম, নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যেও অনড় তেহরান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
ইরানের বাইরে কোথাও যাবে না সম্মৃদ্ধ ইউরেনিয়াম, নতুন মার্কিন হামলার আশঙ্কার মধ্যেও অনড় তেহরান

স্যাটেলাইট ছবিতে ইরানের পিকঅ্যাক্স পর্বতের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার প্রবেশমুখ দেখা যাচ্ছে। নাতাঞ্জ, ইরান; ৩০ জুন ২০২৬

advertisement

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। তবে এখনো সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।ইরান যুদ্ধ ও ইয়েমেনের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির গতকাল বুধবার তেহরান সফর করেছেন। এমন এক সময়ে তিনি দেশটি সফরে গেলেন, যখন মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।কিন্তু ইরান তাদের আগের অবস্থানেই অনড়।

দেশটি বলছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে না নিলে তারা হরমুজ প্রণালি খুলবে না এবং যুদ্ধের অবসানও হবে না।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যুদ্ধ শুরুর অন্যতম কারণ ছিল দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি।

ট্রাম্প যুদ্ধ শুরুর পর থেকে বারবার বলেছেন, তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শেষ করে দিতে চান।ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি গত মঙ্গলবার রাতে আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়ামের এক গ্রামও ইরান থেকে সরানো হবে না।’তবে মোহসেন রেজায়ি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর সম্ভাবনা নাকচ করেননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর