advertisement
advertisement

যে ৫ ধরনের ডেটিং অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জেন–জি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
যে ৫ ধরনের ডেটিং অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জেন–জি

টেক্সট মেসেজ চ্যাটিং ফোন

advertisement

এক প্রজন্মের ব্যবধানেই বদলে গেছে প্রেম ও সম্পর্কের ধরন। সম্পর্কের অর্থ কী, সম্পর্কে তিনি অন্য মানুষটির কাছে আদতে কী চান—এসব প্রশ্নের উত্তর শুরুতেই জেনে নিতে চান তাঁরা। সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকলে অনেকে সরে আসতেও দ্বিধা করেন না। পুরোনো ডেটিং অভ্যাসের অনেক কিছুকেই জেন–জি বাতিল ঘোষণা করে দিয়েছে। আর সম্পর্ক বিশেষজ্ঞরা এসব লক্ষণকে দেখছেন ইতিবাচক হিসেবে।

জেনে নেওয়া যাক কী সেসব।জেন–জি তাড়াতাড়ি ‘সিন করা’ আর উত্তর দেওয়াকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে ধরে নেয়১. ইচ্ছা করে দেরিতে উত্তর দেওয়াকাউকে পছন্দ করলেও ইচ্ছা করে কয়েক ঘণ্টা পর মেসেজের উত্তর দেওয়া, নিজের আগ্রহ লুকিয়ে রাখা কিংবা সব সময় অন্যজনের উদ্যোগের অপেক্ষায় থাকা—একসময় ডেটিংয়ের পরিচিত কৌশল ছিল এসব। ধারণা ছিল, বেশি আগ্রহ দেখালে হয়তো নিজেকে সহজলভ্য বা মরিয়া মনে হবে।

কিন্তু জেন–জি স্পষ্টভাবে আগ্রহ প্রকাশ করাকেই বেশি গুরুত্ব দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর