শিল্পীর কল্পনায় আঁকা ড্যান কুপার
একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করলেন এক ব্যক্তি। মুক্তিপণ হিসেবে নিলেন দুই লাখ ডলার, সঙ্গে চারটি প্যারাস্যুট। এরপর মাঝ আকাশে উড়োজাহাজের পেছনের সিঁড়ি দিয়ে নেমে গেলেন অন্ধকারে। তাঁর হাতে ছিল বিপুল অর্থ, আর সামনে ছিল অনিশ্চিত এক রাত। তারপর? তিনি কি বেঁচে ফিরেছিলেন, নাকি সেই রাতেই হারিয়ে গিয়েছিলেন চিরতরে? ১৯৭১ সালের সেই ঘটনার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি।১৯৭১ সালের ২৪ নভেম্বর।
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে সিয়াটলের উদ্দেশে উড়ল নর্থওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইনসের ৩০৫ নম্বর ফ্লাইট। বোয়িং ৭২৭ উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে ছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। পরনে গাঢ় রঙের স্যুট, সাদা শার্ট, কালো টাই। হাতে ছোট একটি ব্রিফকেস। টিকিট কাটার সময় তিনি নিজের নাম বলেছিলেন ড্যান কুপার।উড়োজাহাজে উঠে ড্যান কুপার শান্তভাবে বসে রইলেন। একটি পানীয়ও অর্ডার করলেন। তাঁকে দেখে সন্দেহ করার মতো কিছু ছিল না।
কিন্তু উড়োজাহাজ আকাশে ওঠার কিছুক্ষণ পরই বিমানবালার হাতে একটি চিরকুট তুলে দিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।