advertisement
advertisement

নাটোরে ইয়াবা সেবনের ভিডিও ছড়ানোর পর ছাত্রদল নেতাকে বহিষ্কার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
নাটোরে ইয়াবা সেবনের ভিডিও ছড়ানোর পর ছাত্রদল নেতাকে বহিষ্কার

শাহরিয়ার মাহমুদ

advertisement

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।গতকাল বুধবার রাতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।আসিফ ইকবাল বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে (স্বাধীন) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তাঁর বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।এর আগে গতকাল বুধবার দুপুর থেকে ফেসবুকে শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর