advertisement
advertisement

এআইয়ের ডেটা থেকে মেটার নেতৃত্ব, কে এই ২৯ বছর বয়সী আলেকজান্ডার ওয়াং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
এআইয়ের ডেটা থেকে মেটার নেতৃত্ব, কে এই ২৯ বছর বয়সী আলেকজান্ডার ওয়াং

আলেকজান্ডার ওয়াং

advertisement

একসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে এআইয়ের জন্য ডেটা প্রস্তুতের ব্যবসা শুরু করেছিলেন আলেকজান্ডার ওয়াং। সেই প্রতিষ্ঠানেই পরে ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে ৪৯ শতাংশ অংশীদারত্ব নেয় মেটা। এখন এই ২৯ বছর বয়সী উদ্যোক্তা বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তাঁর উত্থান শুধু ব্যক্তিগত সাফল্যের কাহিনি নয়; এআইশিল্পে ডেটা, মেধা ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্বেরও প্রতিচ্ছবি।যে সম্ভাবনা দেখেছিলেন ১৯ বছরেই ২৯ বছর বয়সী আলেকজান্ডার ওয়াং এখন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার এআই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেনকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আলোচনা হলে সাধারণত সামনে আসে চ্যাটবট, শক্তিশালী কম্পিউটার কিংবা জটিল অ্যালগরিদমের কথা।

কিন্তু এসব প্রযুক্তিকে কার্যকর করে তুলতে আরেকটি বিষয় অপরিহার্য—উচ্চমানের ডেটা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর