সালমান খান। ফেসবুক থেকে
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার হরিয়ানার সোনিপত জেলার বড়োদা গ্রাম থেকে অঙ্কিত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। পুলিশের সন্দেহ, এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন অঙ্কিত ওরফে রাজেশ খাটক (১৮)। তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে।
তদন্তে জানা গেছে, কুণালের নির্দেশে রাধা ও ববিতা ট্রেনে করে পিস্তল ও ২০টি কার্তুজ মুম্বাইয়ে নিয়ে গিয়েছিলেন। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় তিন হামলাকারী। মোটরসাইকেলে চেপে এসে গুলি চালানোর পর তারা পালিয়ে যায়। পরদিন রাজস্থানের কোটা জংশন থেকে তিন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ভোর চারটার দিকে তাঁদের মুম্বাইয়ে নিয়ে আসা হয়।
ওই দিনই তাঁদের আদালতে হাজির করার কথা ছিল।এ ঘটনায় তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।