advertisement
advertisement

বন্ধু জামিউল হাসানের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
বন্ধু জামিউল হাসানের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি

সিলেট বন্ধুসভার বন্ধু জামিউল হাসান

advertisement

আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন ২০২৬’-এ ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছেন সিলেট বন্ধুসভার বন্ধু জামিউল হাসান।জামিউল সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি, সাংবাদিকতা ও সামাজিক বিভিন্ন বিষয়ে কাজ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের শিশু-কিশোর বিভাগ ‘হ্যালো’তে শিশু সাংবাদিক হিসেবে যুক্ত রয়েছেন।

লেখালেখির মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেন এই তরুণ।প্রতিযোগিতার আয়োজকদের পাঠানো ই-মেইলে তাঁর এ অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি দেশ থেকে রেকর্ডসংখ্যক ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে।

এত বিপুলসংখ্যক লেখার মধ্যে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন তাঁর লেখালেখির পথচলায় একটি উল্লেখযোগ্য সাফল্য।আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনয়ন পেল বন্ধুসভার তিন বন্ধুঅনুভূতি জানিয়ে জামিউল হাসান বলেন, ‘এই পুরস্কার আমার জন্য অনেক বড় একটি বিষয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর