advertisement
advertisement

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন 

কিশোরগঞ্জের ভৈরব উদয়ন স্কুল ও ব্লু বার্ড স্কুলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। গত ৯ জুন উদয়ন স্কুলে তোলা

advertisement

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে উঠছে বিতর্ক ক্লাব, হচ্ছে কর্মশালা ও প্রতিযোগিতা। বাংলা বিতর্কের পাশাপাশি শুরু হয়েছে ইংরেজি বিতর্কের চর্চাও।কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কয়েক বছর আগেও স্কুল-কলেজে নিয়মিত বিতর্কের আয়োজন কম ছিল। এখন সে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে উঠছে বিতর্ক ক্লাব, হচ্ছে কর্মশালা ও প্রতিযোগিতা।

বাংলা বিতর্কের পাশাপাশি শুরু হয়েছে ইংরেজি বিতর্কের চর্চাও।আয়োজক ও বিতর্ক–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সংগঠন ও বিদ্যালয়গুলোর ধারাবাহিক উদ্যোগে ভৈরবে বিতর্কের সুদিন ফিরছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভৈরব উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত ১৩টিতে নিয়মিত বিতর্কচর্চা হচ্ছে।

আরও সাতটিতে বিতর্কচর্চা প্রতিযোগিতা–নির্ভর।ভৈরব আইডিয়াল স্কুল, ভৈরব উদয়ন স্কুল, এমবিশন পাবলিক স্কুল, ব্লু বার্ড স্কুল, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও আফছর উদ্দিন উচ্চবিদ্যালয়ে গড়ে উঠেছে বিতর্ক ক্লাব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর