advertisement
advertisement

আমাদের পৃথিবী উষ্ণ ও পর্বতসঙ্কুল কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
আমাদের পৃথিবী উষ্ণ ও পর্বতসঙ্কুল কেন

স্থিতিশীল পরমাণুগুলোর নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন ও নিউট্রন

advertisement

পৃথিবীতে প্রাকৃতিকভাবে যেসব পরমাণু পাওয়া যায়, তার বেশির ভাগ স্থিতিশীল। এসব পরমাণু যে মৌল হিসেবে তৈরি হয়েছিল, আজও সেই মৌল হিসেবেই টিকে আছে। এদের কোনোটা তৈরি হয়েছিল মহাবিশ্বের জন্ম মুহূর্তের মহাবিস্ফোরণের সময়। কোনোটা তৈরি হয়েছিল নক্ষত্রের ভেতরে চলতে থাকা নিউক্লয়ার ফিউশন১ বা পারমাণবিক সংযোজন প্রক্রিয়ায়।

আবার কোনোটা তৈরি হয়েছিল বিশাল নক্ষত্রের ভয়ংকর মৃত্যুকালের সুপারনোভা বিস্ফোরণে।এই স্থিতিশীল পরমাণুগুলোর নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন ও নিউট্রন। এদের একসঙ্গে শক্ত করে ধরে রাখে গ্লুয়ন নামের মৌলিক কণা। গ্লুয়নই শক্তিশালী নিউক্লয়ার বলের বাহক। ফলে পরমাণুর নিউক্লিয়াসগুলো আঠা দিয়ে জোড়া লাগার মতো খুব শক্ত করে বাঁধা থাকে। তাই পরমাণুগুলো ভেঙে অন্য কোনো মৌলে রূপান্তরিত হতে চায় না।

এ কারণে এসব পরমাণু অবিশ্বাস্য রকম দীর্ঘস্থায়ী।স্থিতিশীল পরমাণুগুলোর নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন ও নিউট্রনঅন্যদিকে, পৃথিবীতে অল্প কিছু তেজস্ক্রিয় পরমাণু রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর