সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া নেদারল্যান্ডসের একটি ওয়েবসাইট
জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে মারাত্মক নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
হ্যাকাররা এই দুর্বলতার সুযোগ নিয়ে ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা শুরু করায় বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলো সতর্কতার অংশ হিসেবে নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।পিএইচপি ডেভেলপাররা জানিয়েছেন, ইন্টারনেটের বড় একটি অংশ পিএইচপির মাধ্যমে পরিচালিত হওয়ায় লাখ লাখ ওয়েবসাইটে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই ত্রুটিগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের জন্য দ্রুত নতুন সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।
পিএইচপি ৫-এর পরের সব সংস্করণ এই ত্রুটির ঝুঁকিতে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।