advertisement
advertisement

প্রিয়াঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে কেন এত বিধিনিষেধ বিজেপি সরকারের, কী বলছেন তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
প্রিয়াঙ্কার ছেলের ছবি প্রদর্শনীতে কেন এত বিধিনিষেধ বিজেপি সরকারের, কী বলছেন তিনি

মামা রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াঙ্কার ছেলে রাইহান রাজীব ভদ্র। ১ নভেম্বর ২০২৪, নয়াদিল্লি

advertisement

রাইহান রাজীব ভদ্রের মা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। রাইহানের বয়স ২৬। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ছবি তোলা তাঁর প্যাশন। নানা জায়গায় ছবির প্রদর্শনী করেন। গতকাল বুধবার নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে বিকানির হাউসে তাঁর তোলা ছবির এক প্রদর্শনী শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে অধিকাংশ ছবি সরিয়ে দিতে বলা হয়। প্রদর্শনীতে মোট ১০৫টি ছবি ছিল। রাইহানকে সরিয়ে দিতে হয়েছে ৭৪টি।বিপত্তির শেষ ওখানেই হয়নি।

কর্তৃপক্ষ রাইহানকে জানায়, ছবি সরিয়ে নেওয়ার ফলে দেয়ালের ফ্রেম ফাঁকা হয়ে গেছে। ওভাবে ফাঁকা ফ্রেম রাখা যাবে না। গণমাধ্যমকে রাইহান জানিয়েছেন, ‘শিল্পকর্মের ওপর কোনো রকম বাধা সৃষ্টি করা আমি অন্যায় মনে করি। যত বিধিনিষেধই সৃষ্টি করা হোক, শিল্প তার পথ ঠিকই খুঁজে নেয়। মানুষের কাছে পৌঁছেও যায়।’ তিনি বলেছেন, এসব ছবি নিয়ে তিনি অন্যত্র প্রদর্শনীর আয়োজন করবেন।রাইহানের এই প্রদর্শনীর নাম ‘নো আইডিয়া ইজ ফাইনাল’।

অনুমতি দেওয়া সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে বিকানির হাউস কর্তৃপক্ষ কেন এই কাজ করল, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর