advertisement
advertisement

এখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
এখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখা যাবে

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই  

advertisement

চ্যাটজিপিটি ব্যবহারে নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতা ওপেনএআই। এখন থেকে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন–সংক্রান্ত তথ্য দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার চ্যাটজিপিটি ব্যবহারকারীদের কাছে পাঠানো এক ই–মেইলে এ বিষয়ে জানিয়েছে ওপেনএআই।‘ওপেনএআই টিম’–এর পাঠানো ই–মেইলে লেখা হয়েছে, ‘আমরা আমাদের প্রাইভেসি (ব্যক্তিগত গোপনীয়তা) পলিসি আপডেট করছি যাতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন–সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা যায়, যার মধ্যে রয়েছে সেগুলো কীভাবে কাজ করে এবং আপনি কীভাবে আপনার অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করতে পারেন।’ফ্রি ও গো প্ল্যানের গ্রাহকেরা বিজ্ঞাপন দেখতে পারেন, এ তথ্য জানানো হয়েছে।

তবে চ্যাটজিপিটির প্লাস, প্রো, এন্টারপ্রাইজ ও শিক্ষা সংস্করণগুলোয় (প্ল্যান) কোনো বিজ্ঞাপন থাকবে না।ই–মেইলে বলা হয়েছে, ‘বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরগুলোকে প্রভাবিত করে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর