কক্সবাজারে সৈকতে গোসলে নামা পর্যটকেরা ভেসে গেলে উদ্ধারে কাজ করেন লাইফগার্ড কর্মীরা
কক্সবাজারের হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে সৈকতের হিমছড়ি এলাকার সাগর বিলাস এলাকায় এ ঘটনা ঘটে।মরদেহ উদ্ধার হওয়া পর্যটকের নাম মোহাম্মদ হারুন (২০)। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ জামতলা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
নিখোঁজ রয়েছেন আরও একজন।জানতে চাইলে জেলা প্রশাসনের নিয়োগকৃত বিচ কর্মী মাহবুবুর রহমান বলেন, ডুবে যাওয়া স্থানের কাছাকাছি আজ সকালে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন।
পরে ফায়ার সার্ভিস ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করেন।রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, নিখোঁজ আরেক পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লাইফ গার্ডের কর্মীরা কাজ করছেন।এর আগে গতকাল বুধবার তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।