advertisement
advertisement

সড়ক নিরাপদ রাখতে মুমিনের ৬ করণীয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
সড়ক নিরাপদ রাখতে মুমিনের ৬ করণীয়

advertisement

মানবসভ্যতার অন্যতম প্রধান অনুষঙ্গ হলো নিরাপদ যাতায়াতব্যবস্থা। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা একটি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণ ঝরে যাচ্ছে সড়কে।একটি নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রীয় আইনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও ধর্মীয় মূল্যবোধের প্রয়োগ জরুরি। সড়ক নিরাপদ রাখতে একজন মুমিনের বেশ কিছু করণীয় রয়েছে।১. রাস্তার হক বা অধিকার আদায় করা রাস্তা হলো সর্বসাধারণের ব্যবহার্য স্থান।

ইসলামে রাস্তার কিছু সুনির্দিষ্ট অধিকার বা ‘হক’ নির্ধারণ করা হয়েছে। অকারণে রাস্তায় জটলা করা, আড্ডা দেওয়া বা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানো ইসলাম সমর্থন করে না। সহিহ মুসলিম, হাদিস: ৩৫ইমানের সত্তরটির বেশি শাখা রয়েছে; এর মধ্যে সর্বোচ্চ হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মহানবী (সা.) সাহাবিদের রাস্তায় বসতে নিষেধ করেছিলেন।

সাহাবিরা যখন জানালেন যে প্রয়োজনে তাঁদের রাস্তায় বসতে হয়, তখন তিনি বললেন, ‘যদি তোমাদের রাস্তায় বসতেই হয়, তবে রাস্তার হক আদায় করবে।’ রাস্তার হকগুলো হলো, দৃষ্টি অবনত রাখা, কাউকে কষ্ট না দেওয়া, সালামের উত্তর দেওয়া, সৎকাজের আদেশ করা এবং অন্যায় কাজে নিষেধ করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর