advertisement
advertisement

পাহাড়ি মেয়েদের জয়জয়কার চট্টগ্রামে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
পাহাড়ি মেয়েদের জয়জয়কার চট্টগ্রামে

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব

advertisement

খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের ছয়টি দল নিয়ে ১২ ও ১৩ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব।

এতে অংশ নেওয়া ছয়টি দলের মধ্যে তিনটি এসেছিল খাগড়াছড়ি থেকে, দুটি এসেছিল রাঙামাটি থেকে, আর অবশিষ্ট দলটি চট্টগ্রাম জেলার।সমস্বরে জাতীয় সংগীত গাওয়ার পর বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় নাসিরউদ্দিন চৌধুরী।

এ সময় বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজওয়াজ খান।উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাঙামাটির দল সুইহলামং ফুটবল একাডেমি বনাম খাগড়াছড়ি ফুটবল একাডেমি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর