advertisement
advertisement

‘মাদকের টাকার জন্য’ হামলা থামাতে গিয়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবকের কবজি বিচ্ছিন্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
‘মাদকের টাকার জন্য’ হামলা থামাতে গিয়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবকের কবজি বিচ্ছিন্ন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রতিবেশির হামলায় কবজি বিচ্ছিন্ন হওয়া এক যুবককে হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিকেলে উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে

advertisement

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রতিবেশীর হামলায় সবুজ প্রামাণিক (২৬) নামের এক যুবকের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রাজু প্রামাণিক (২৬)। ঘটনার সময় তাঁরও হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে।

সবুজ ও রাজু ভদ্রঘাট গ্রামের বাসিন্দা।পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক সেবনের টাকা না পেয়ে রাজু প্রামাণিক মাঝেমধ্যে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। গতকাল বিকেল সোয়া চারটার দিকে এমন একটি হামলার ঘটনা ঘটে। সেটি থামাতে গেলে প্রতিবেশী সবুজ প্রামাণিকের বাঁ হাতে ছুরিকাঘাত করেন রাজু। এতে সবুজের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ছাড়া ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করা হয় সবুজকে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর