advertisement
advertisement

‘সন্ধ্যা, তোর চিঠি আজও আসেনি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
‘সন্ধ্যা, তোর চিঠি আজও আসেনি’

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

‘মিলি, তুই আমাদের বাসায় দুর্গাপূজায় আসবি?’প্রাথমিক স্কুলজীবনে সেটাই ছিল আমার প্রথম ব্যক্তিগত নিমন্ত্রণ।আমরা তখন স্কুলে পাশাপাশি বসতাম। টিফিনে একসঙ্গে খেতাম, খেলতাম, কত গল্প যে করতাম! আমাদের দুজনেরই অনেক কিছুতে মিল ছিল। একটা শিউলি ফুল কুড়িয়ে পেলেই দুজনেই কী যে খুশি হতাম!মনে আছে, স্কুলের মাঝখানে ছিল একটা বড় গাছ, তার চারপাশে চওড়া বাঁধানো গোলচত্বর। ওই জায়গাটাই ছিল আমাদের সবচেয়ে প্রিয়।

কখনো সেই গাছের নিচে বসে গল্প করতাম, হোমওয়ার্ক করতাম।আর কখনো খুব নিচু গলায় দুজন মিলে গুনগুন করে গান গাইতাম।তুই রবীন্দ্রসংগীত শিখতি। তোর গলার স্বরটা কী মিষ্টি ছিল! ‘মায়াবন বিহারিণী হরিণী…’ গানটা কী সুন্দরই না গাইতি!সন্ধ্যা, তুই খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলি। আস্তে আস্তে কথা বলতি। মাথাভর্তি ঘন কালো চুল, দুই বেণি করে স্কুলে আসতি।তোদের বাসা ছিল রাজারবাগে।সেবার দুর্গাপূজায় আমরা কয়েকজন বন্ধু মিলে তোদের বাসায় গিয়েছিলাম।

কী যে আয়োজন ছিল তোদের বাসায়!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর